Country

2 years ago

Navratri and Dussehra: ছত্তিশগড়ের রায়পুরে নবরাত্রি ও দশেরার নির্দেশিকা জারি প্রশাসনের

Administration issued guidelines for Navratri and Dussehra in Chhattisgarh's Raipur
Administration issued guidelines for Navratri and Dussehra in Chhattisgarh's Raipur

 

রায়পুর, ১৩ অক্টোবর: ছত্তিশগড়ের রায়পুরে নবরাত্রি এবং দশেরা উপলক্ষ্যে নির্দেশিকা জারি করা হয়েছে। শুক্রবার জারি করা হয়েছে এই নির্দেশিকা।

ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন ঘোষণা করা হয়েছে। সেজন্য আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। এই পরিস্থিতিতে এবছর আচরণবিধির আওতায় থাকবে নবরাত্রি থেকে দশেরার উৎসব। নবরাত্রি সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে ছত্তিশগড় প্রশাসন। নবরাত্রির সময় দুর্গা প্রতিমা স্থাপন, রাস গরবা এবং প্রতিমা বিসর্জনের জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে। শুক্রবার জারি করা নির্দেশিকা অনুযায়ী, লাউডস্পিকার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যবহার করা যাবে। রাত ১০টার বেশি হলেই কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।

সবাইকে ডান্ডিয়া এবং রাস গারবায় প্রবেশ করতে দেওয়া হবে না। যাদের কাছে প্রবেশের পাস থাকবে তারাই কেবলমাত্র প্রবেশাধিকার পাবেন। দুর্গা পুজো প্যান্ডেলগুলিতে শুধুমাত্র ধর্মীয় গান বাজবে। নিয়মের বিরুদ্ধে ডিজে বাজানোর সতর্কতাও জারি করা হয়েছে। দশেরা সংক্রান্ত নির্দেশিকাও জারি করেছে প্রশাসন। দশেরার দ্বিতীয় দিন পর্যন্ত প্রতিমা বিসর্জন করা যাবে। প্রতিমা বিসর্জনের সময় শুধুমাত্র সবুজ পটকাই পোড়ানো যাবে। অন্য কোনও নিষিদ্ধ বাজির অনুমতি দেওয়া হয়নি।

You might also like!