Country

3 years ago

Abhishek Banerjee : ফের ত্রিপুরা সফরে গেলেন অভিষেক

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা, ১০ ফেব্রুয়ারি  : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার ত্রিপুরা সফরে গেলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজ শুক্রবার ত্রিপুরা যান অভিষেক ।

চলতি মাসে ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে সে রাজ্যে নিজেদের শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত করতে মরিয়া তৃণমূল । সদ্য দুদিনের সফর সেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরাবাসীকে দিয়েছেন একাধিক প্রতিশ্রুতি। আর এবার অভিষেকের পালা। আজ, শুক্রবার ত্রিপুরা সফরে গেলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

আজ শুক্রবার ত্রিপুরায় পরপর দুটি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। শুক্রবার প্রথমে দুপুর ১টায় কমলপুর আসন থেকে তৃণমূলের প্রার্থী সুমন দে’র সমর্থনে প্রথম জনসভাটি করবেন অভিষেক । যেখানে ত্রিপুরার খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ছেন সুমন। এরপর বেলা ৩টেয় দ্বিতীয় সভাটি করবেন কদমতলা কুর্তি আসনে তৃণমূল প্রার্থী আবদুল হাসেমের সমর্থনে।এদিন তিনি কি বার্তা দেন এখন সেদিকেই তাকিয়ে সকলেই।

You might also like!