Country

2 years ago

DMRC restriction on AAP protest: এএপি বিক্ষোভ : লোককল্যাণ মার্গ-সহ তিনটি মেট্রো স্টেশনে প্রবেশ ও প্রস্থান গেট বন্ধ

DMRC restriction on AAP protest
DMRC restriction on AAP protest

 

নয়াদিল্লি, ২৬ মার্চ: আম আদমি পার্টি (এএপি)-র বিক্ষোভ কর্মসূচির কারণে দিল্লির তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান গেট বন্ধ রাখল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। এই মেট্রো স্টেশনগুলি হল লোককল্যাণ মার্গ মেট্রো স্টেশন, পটেল চক ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশন। ডিএমআরসি জানিয়েছেন, "নিরাপত্তা সংক্রান্ত কারণে, লোক কল্যাণ মার্গ মেট্রো স্টেশনে প্রবেশ/প্রস্থান, প্যাটেল চক মেট্রো স্টেশনের ৩ নম্বর গেট এবং কেন্দ্রীয় সচিবালয় মেট্রো স্টেশনের ৫ নম্বর গেট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।"

দিল্লিতে এএপি-র প্রধানমন্ত্রীর বাসভবন 'ঘেরাও' প্রতিবাদ কর্মসূচি প্রসঙ্গে ডেপুটি পুলিশ কমিশনার দেবেশ কুমার মহলা বলেছেন, "সবকিছু বিবেচনা করে আমরা প্রধানমন্ত্রীর বাসভবন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে নিরাপত্তা মোতায়েন করেছি। দিল্লির সমস্ত মেট্রো স্টেশনে বোর্ডিং/ডিবোর্ডিং-এর উপর কোনও বিধিনিষেধ নেই।"

You might also like!