
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই মর্মান্তিক ঘটনাটি ঘটর বিহারে। নিতান্তই বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করে দেড়শো মোমো খেতে গিয়েছিল বিহারের গোপাল গঞ্জের বিপিন কুমার। একটা-দুটো নয়, একবারে দেড়শোটা 'মোমো' (Momo Challenge) খাওয়ার চ্যালেঞ্জ দিয়েছিলেন বন্ধুরা। সেই চ্যালেঞ্জই কাল হল। চ্যালেঞ্জমাফিক দেড়শো মোমো খেতে গিয়ে প্রাণ হারালেন বিহারের তরুণ বিপিন কুমার মাঁজি। গোপালগঞ্জ জেলার ঘটনা।
স্থানীয় পুলিশ স্টেশনের পুলিশ অফিসার শশী রঞ্জন বলেন, 'হঠাৎ করেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন বিপিন। দোকান মালিক এবং বিপিনের দুই বন্ধু আমাদের খবর দিয়েছিলেন। দ্রুত তাঁকে সদর হাসপাতালে ভর্তিও করা হয়। চিকিৎসা চলাকালীন মারা যান তরুণ।' কিন্তু কেন ঘটলো এই মৃর্তু? এর সঠিক উত্তর এখনো পাওয়া যায় নি।
সূত্র মারফত জানা যাচ্ছে,গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। ইতিমধ্যে তরুণের দেহের ময়নাতদন্ত হয়ে গিয়েছে। পরিবারের হাতে দেহ ফিরিয়ে দিয়েছে পুলিশ। মৃতের পরিবার অবশ্য গোটা ঘটনাটির নেপথ্যে অন্য কারণ দেখছে। তাদের বক্তব্য, বিপিনের বন্ধুরা তাঁকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। মোবাইল ফোন সারাইয়ের কাজ করতেন ওই তরুণ। গোপালগঞ্জ জেলার 'জ্ঞানি মোর' এলাকায় তাঁর একটি দোকান ছিল। সেই এলাকা থেকেই বিপিনের সংজ্ঞাহীন দেহ মিলেছিল, জানিয়েছে পুলিশ। তাদের দাবি, একবারে দেড়শো মোমো খেতে হবে, এই চ্যালেঞ্জ নিয়েছিলেন তরুণ।
সেইমতো খাওয়াও শুরু করেন। কিন্তু মোমো খেতে খেতেই হঠাৎ অসুস্থ বোধ করেন বিপিন। দোকানের মধ্যেই তাঁর শরীর খারাপ হতে শুরু করেছিল বলে জানতে পেরেছে পুলিশ। তার পরই যা হওয়ার হয়ে যায়। কিন্তু এই ভাবে, মাত্র পঁচিশ বছর বয়সে ছেলের হঠাৎ চলে যাওয়া কিছুতেই মানতে পারছে না মাঁজি পরিবার। পুলিশ ময়না তদন্তের রিপোর্ট আসার অপেক্ষায়।
