
মুম্বই, ২৮ ফেব্রুয়ারি: মহারাষ্ট্রের মিরা ভায়ান্ডারে ভয়াবহ আগুন লাগল বস্তিতে। বুধবার ভোরে মিরা ভায়ান্ডারের আজাদ নগর এলাকায় অবস্থিত বস্তিতে ভয়াবহ আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় অনেকগুলি ঝুপড়ি পুড়ে গিয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে একজনের এবং কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
ডিসিপি প্রকাশ গায়কওয়াড় বলেছেন, "বুধবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ আজাদ নগর এলাকায় আগুন লাগে। প্রথমে আবর্জনার স্তুপ থেকে আগুনের সূত্রপাত হয়। এক-দুই ঘণ্টার মধ্যে আগুন আয়ত্তে এসেছে। এই অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে এবং মহানগর পালিকা দমকলের দু''জন ও অন্যান্য দু''তিনজন আহত হয়েছেন।"
