
লেহ, ২৬ ডিসেম্বর : মাঝারি তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখের লেহ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫। মঙ্গলবার ভোর ৪.৩৩ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, মঙ্গলবার ভোর ৪.৩৩ মিনিট নাগাদ ৪.৫ তীব্রতার ভূমিকম্প অনুভুত হয় লেহ-তে।
ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩৪.৭৩ অক্ষাংশ ও ৭৭.০৭ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে। জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থেকে ২২০ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে এবং পহেলগাম থেকে ১৭৯ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
