
রায়পুর, ২৪ ফেব্রুয়ারি : ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলায় ডিআরজি জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে এক মাওবাদী। সুকমার বুরকলঙ্ক এলাকায় শনিবার এই এনকাউন্টার শুরু হয়। পুলিশ সুপার কিরণ চৌহান বলেছেন, ওই এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার সকালে পুলিশ সুপার কিরণ চৌহান বলেছেন, সুকমার বুরকলঙ্ক এলাকায় ডিআরজি জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক মাওবাদীর। নিহত মাওবাদীরা দেহ উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে।
