Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Country

6 months ago

Mumbai Fire Tragedy: মুম্বইয়ের গোরেগাঁও পশ্চিমে বাড়িতে আগুন, মৃত্যু ৩ জনের

Mumbai Fire
Mumbai Fire

 

মুম্বই, ১০ জানুয়ারি : মুম্বইয়ের গোরেগাঁও পশ্চিমে একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ জন সদস্যের। মৃতদের মধ্যে দু'জন পুরুষ এবং একজন মহিলা রয়েছে। শনিবার ভোররাতে গোরেগাঁও পশ্চিমের ভগৎ সিং নগরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভোররাতে খবর পাওয়া যায়, ভগৎ সিং নগরের একটি বাড়িতে আগুন লেগেছে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল কর্মীরা পৌঁছে ভোররাত ৩.১৬ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন।

একটি ঘরের মধ্যে ৩ জন আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধার করে গোরেগাঁওয়ের ট্রমা কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা জানান, ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন - হর্ষদা পাওয়াস্কর (১৯), কুশল পাওয়াস্কর (১২) এবং সঞ্জোগ পাওয়াস্কর (৪৮)। অগ্নিদগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু হয়। যখন আগুন লাগে, তখন তাঁরা ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

You might also like!