
কোটা, ৩০ মার্চ: রাজস্থানের কোটায় ভয়াবহ আগুন লাগল একটি বাতিল সামগ্রীর গোডাউনে। শনিবার ভোররাতে ওই গোডাউনে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার ভোররাতে একটি বাতিল সামগ্রীর গোডাউনে ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই দমকলের কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু, আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় না দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে বলে জানা গিয়েছে।
