Country

2 years ago

Several passengers injured: মধ্যপ্রদেশের সাতনায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

A bus loaded with passengers overturned in Satna, Madhya Pradesh, avoiding a major accident
A bus loaded with passengers overturned in Satna, Madhya Pradesh, avoiding a major accident

 

সাতনা, ৬ মার্চ: মধ্যপ্রদেশের সাতনা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রীবোঝাই বাস। বুধবার ভোররাতে সাতনা জেলার সাতনা/মাইহার বাইপাসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনাগ্রস্ত বাসটি মহারাষ্ট্রের নাগপুরে যাচ্ছিল। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন, তবে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

পুলিশ জানিয়েছে, সাতনা থেকে মহারাষ্ট্রের নাগপুরে যাচ্ছিল বাসটি। বুধবার ভোররাতে মাইহার বাইপাসে সঙ্গম বেলার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটি দ্রুত গতিতে ছুটছিল এবং সামনে একটি বাইক চলে আসার কারণেই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাস উল্টে গেলে অনেক যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।


You might also like!