Country

3 years ago

6 people of a family were killed: পরপর গুলিতে এক পরিবারের ৬ জন খুন, ভয়ঙ্কর ঘটনা মোরেনায়

6 people of a family were killed in Madhya Pradesh
6 people of a family were killed in Madhya Pradesh

 

মোরেনা(মধ্যপ্রদেশ), ৫ মে : ২০১৪-র বদলা হল ২০২৩-এ। তিনের বদলা ৬ জন। ভয়াবহ হত্যাকাণ্ডের সাক্ষী রইল মধ্যপ্রদেশের মোরেনার লেপা গ্রাম। শুক্রবার জমি বিবাদে একই পরিবারের ৬ জনকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটেছে লেপা গ্রামে। নিহতদের মধ্যে তিন জনই মহিলা।

লেপা গ্রামের বাসিন্দা রাজেন্দ্র তোমারের সঙ্গে জমি নিয়ে বিবাদ ছিল রাঁধে তোমারের। জানা গিয়েছে, রাঁধে তোমারের বাহিনী ২০১৪ সালে মহেন্দ্রর পরিবারের তিনজনকে খুন করে। তারপর পরিবারের বাকিদের নিয়ে লেপা ছেড়ে ভোপালে চলে যান মহেন্দ্র।

বছরখানেক আগে ফের লেপায় ফিরে আসেন মহেন্দ্র। সেই সময় থেকেই জমি নিয়ে নতুন সংঘাত শুরু হয়। অভিযোগ, ন’বছর আগের তিন খুনের বদলা নিতে গিয়ে এদিন হামলা চালিয়ে ৬ জনকে খুন করা হয়েছে। ঘটনার পর রাজেন্দ্র তোমর পলাতক বলে জানা গিয়েছে।

ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী। ছ’জনের দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, রাইফেলের মতো বন্দুক নিয়ে এসে হামলা চালানো হয়েছে। মুড়িমুড়কির মতো গুলিতে একের পর এক মানুষ লুটিয়ে পড়েন মাটিতে। পুলিশ মহেন্দ্র তোমরের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে।

You might also like!