Country

2 years ago

Bus accident: নেপালে বাস দুর্ঘটনায় মৃত্যু ৬ জনের, মৃত ৫ জনই ভারতীয় নাগরিক

6 people died in bus accident in Nepal
6 people died in bus accident in Nepal

 

কাঠমান্ডু, ২৪ আগস্ট: দক্ষিণঞ্চলীয় নেপালের বারা জেলায় বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন। মৃত ৬ জনের মধ্যে ৫ জনই ভারতীয় নাগরিক। বৃহস্পতিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে বারা জেলার জিতপুর সিমারা সাব-মেট্রোপলিসের অন্তর্গত চুরিইয়ামাই মন্দিরের কাছে।

পুলিশ জানিয়েছে, কাঠমান্ডু থেকে জনকপুরগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ মিটার নীচে পড়ে যায়। ভোররাত ২.১০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের, পরে আরও ৩ জন প্রাণ হারান। দুর্ঘটনাগ্রস্ত বাসে মোট ২৬ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।তাঁদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক। হতাহতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।


You might also like!