Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Covid-19: ভারতে করোনায় ৫ জনের মৃত্যু; নতুন করে আক্রান্ত ৭৯৮, সক্রিয় রোগী ৪,০৯১

5 people died of Corona in India; Newly infected 798, active patients 4,091
5 people died of Corona in India; Newly infected 798, active patients 4,091

 

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর: করোনার দৈনিক সংক্ৰমণ ও মৃত্যু চিন্তা বাড়িয়েই চলেছে ভারতে, দেশে করোনাভাইরাসের নতুন উপরূপে আক্রান্তের সংখ্যা এখন ১৫৭। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৯৮ জন। বৃহস্পতিবার সারাদিনে ভারতে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। কেরলে দু'জনের মৃত্যু হয়েছে, মহারাষ্ট্রে একজন, পুদুচেরিতে একজন ও তামিলনাড়ুতে একজন প্রাণ হারিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৪,০৯১-তে পৌঁছেছে এবং মৃত্যুর সংখ্যা ৫,৩৩,৩৫১। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৭৪,২৪৬ জন করোনা-রোগী। মোট টিকাকরণের সংখ্যা বেড়ে ২২০,৬৭,৭৯,০৮১-তে পৌঁছেছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…