Country

2 years ago

Kuno Cheetah: কুনো জাতীয় উদ্যানে আরও ৫ চিতা শাবকের জন্ম

Ceetah (File Picture)
Ceetah (File Picture)

 

ভোপাল, ১১ মার্চ: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে বাড়ল চিতার সংখ্যা। ৫ বছরের একটি চিতাবাঘ আরও ৫টি শাবকের জন্ম দিল। কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব নিজের সোশ্যাল মিডিয়ায় এই কথা জানান।

উল্লেখ্য, এই নিয়ে কুনোতে চিতা শাবকের সংখ্যা বেড়ে হলো ১৩টি। মোট চিতার সংখ্যা দাঁড়ালো ২৬টি। কুনো জাতীয় উদ্যানের দায়িত্বে থাকা সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব।

প্রসঙ্গত, ২০২২ সালে নামিবিয়া থেকে আটটি চিতা নিয়ে আসা হয়েছিল। এরপর দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২ টি চিতাকে এখানে নিয়ে আসা হয়।

You might also like!