
সুরেন্দ্রনগর, ৭ ফেব্রুয়ারি : গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় হাইওয়ের ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারল একটি মিনিভ্যান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, মৃতরা সবাই মিনিভ্যানের যাত্রী ছিলেন। সংঘর্ষের অভিঘাতে মিনিভ্যানটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে।
সুরেন্দ্রনগর জেলার সায়লা থানার এক পুলিশ কর্তা জানিয়েছেন, হাইওয়ের ধারে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। সেই ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি মিনিভ্যান। সংঘর্ষের জেরে মিনিভ্যানটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের, দেহগুলি উদ্ধার করতে যথেষ্ট সময় লেগে যায়। পুলিশ জানিয়েছে, মিনিভ্যানটি মোডাসা থেকে রাজকোটের দিকে একটি জাতীয় সড়ক হয়ে যাচ্ছিল, সকাল ৬টা নাগাদ আয়া গ্রামের কাছে একটি ট্রাকে ধাক্কা মারে মিনিভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যানের ৪ জন যাত্রীর।
