Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Punjab : বাস ও ট্রাকের সংঘর্ষে পঞ্জাবে মৃত্যু ৩ পুলিশ কর্মীর, কমবেশি আহত আরও ১০ জন

bus-truck collision in Punjab
bus-truck collision in Punjab

 

হোশিয়ারপুর, ১৭ জানুয়ারি : পঞ্জাবের হোশিয়ারপুর জেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৩ পুলিশ কর্মী। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বুধবার সকালে হোশিয়ারপুর জেলার মুকেরিয়ানে দুর্ঘটনার কবলে পড়ে পঞ্জাব পুলিশের একটি বাস। বাসে কমপক্ষে ৩০ জন পুলিশ কর্মী ছিলেন, জলন্ধরের পঞ্জাব আর্মড পুলিশ ইনস্টিটিউশন থেকে গুরুদাসপুরে যাচ্ছিলেন পুলিশ কর্মীরা। সকাল ৬-৭টার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে।

হোশিয়ারপুরের সিনিয়র পুলিশ সুপার সুরেন্দ্র লাম্বা দুর্ঘটনাস্থল পরিদর্শন করার পর বলেছেন, নিহতদের নাম সহকারী সাব-ইন্সপেক্টর হরদেব সিং, সিনিয়র কনস্টেবল গুরপ্রীত সিং, গুরপ্রীতই বাস চালাচ্ছিলেন এবং মহিলা কনস্টেবল শালু রানা। মুকেরিয়ান থানার ইনচার্জ জোগিন্দর সিং বলেছেন, "বুধবার সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষ হয় ওই বাসের। চালক, একজন মহিলা পুলিশ কনস্টেবল এবং অন্য একজন পুলিশ কর্মী প্রাণ হারিয়েছেন।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…