Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

9 months ago

Three New Supreme Court Judges Take Oath: সুপ্রিম কোর্টের ৩ নতুন বিচারপতির শপথগ্রহণ

Justices NV Anjaria, Vijay Bishnoi and Atul S Chandurkar sworn in as Supreme Court judges
Justices NV Anjaria, Vijay Bishnoi and Atul S Chandurkar sworn in as Supreme Court judges

 

নয়াদিল্লি, ৩০ মে : শুক্রবার সুপ্রিম কোর্টের তিনজন নতুন বিচারপতি শপথগ্রহণ করেন। কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি এন ভি আঞ্জারিয়া, গুয়াহাটি হাইকের্টের প্রধান বিচরপতি বিজয় বিষ্ণোই এবং বম্বে হাইকোর্টের বিচারপতি এ এস চান্দুরকর এদিন শপথ গ্রহণ করেন। তাঁদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি বি. আর. গাভাই। উল্লেখ্য, বৃহস্পতিবারই কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) অর্জুন রাম মেঘওয়াল সুপ্রিম কোর্টে ৩ বিচারপতি নিয়োগের কথা ঘোষণা করেন। তিনি জানান, সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের পর, কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি এন ভি আঞ্জারিয়া, গুয়াহাটি হাইকের্টের প্রধান বিচরপতি বিজয় বিষ্ণোই এবং বম্বে হাইকোর্টের বিচারপতি এ এস চান্দুরকরকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করতে পেরে খুশি।

You might also like!