Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

1 year ago

Accident In Gujarat: গুজরাটের নাদিয়াদে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ৩, গুরুতর আহত দু'জন

Gujarat
Gujarat

 

নাদিয়াদ, ৪ ডিসেম্বর : গুজরাটের নাদিয়াদে আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেস হাইওয়ের ওপর গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু'জন। আহতদের মধ্যে ১৪ বছরের একটি মেয়েও রয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, গাড়িটির টায়ার ফেটে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে। তাতে ৩ জনের মৃত্যু ও দু'জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ইন্সপেক্টর ভি বি দেশাই জানিয়েছেন, আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেস হাইওয়েতে নাদিয়াদের কাছে একটি গাড়ির টায়ার ফেটে যাওয়ার পর, ডিভাইডার টপকে ট্রাকের সঙ্গে ধাক্কা মারে। দুর্ঘটনায় দু'জন পুরুষ ও একজন মহিলা মারা গিয়েছেন, একজন পুরুষ এবং ১৪ বছর বয়সী একটি মেয়ে আহত হয়েছে। গাড়িটি রাজস্থান থেকে সুরাট যাচ্ছিল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, আহতদের চিকিৎসা চলছে।

You might also like!