Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Mumbai, Maharashtra:মুম্বইয়ের বাইকুল্লায় ২৪-তলা বহুতলে আগুন, সুরক্ষিত উদ্ধার ১৩৫ জন

135 rescued from burning high-rise in South Mumbai's Byculla
135 rescued from burning high-rise in South Mumbai's Byculla

 

মুম্বই, ২৩ নভেম্বর : মুম্বইয়ের বাইকুল্লায় আগুন লাগল একটি ২৪-তলা বহুতলে। বৃহস্পতিবার ভোররাতে মুম্বইয়ের বাইকুল্লার মাহাদা কলোনিতে অবস্থিত ২৪-তলার মাদা বিল্ডিংয়ে আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার ভোররাত ৩:৪৩ মিনিটে এই আগুন লাগে বলে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। সুরক্ষিত উদ্ধার করা হয়েছে কমপক্ষে ১৩৫ জনকে।

দমকল সূত্রে খবর, ওই বহুতলে অনেকে আটকে ছিলেন। ১৩৫ জনকে বহুতল থেকে উদ্ধার করেন দমকল কর্মীরা। এই ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে তাঁরা জানিয়েছে। কী ভাবে আগুন ছড়িয়ে পড়ল তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। তাঁদের অনুমান, ইলেকট্রিক মিটারে প্রথমে আগুন লাগার পর তা বহুতলে ছড়িয়ে পড়ে। দমকল পৌঁছনোর পর বহুতলের ছাদে আটকে থাকা ২৫ জনকে উদ্ধার করা হয়। তা ছাড়াও বহুতলের বিভিন্ন তলায় আটকে থাকা মোট ১১০ জন বাসিন্দাকে উদ্ধার করেছেন দমকলকর্মীরা। সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।


You might also like!