২১ অক্টোবর কেদারধামে আসবেন প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi
Narendra Modi

 

গুপ্তকাশী, ১৮ অক্টোবর : আগামী ২১ অক্টোবর কেদারধামে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সফর কর্মসূচির তথ্য দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, হেডকোয়ার্টার থেকে প্রাপ্ত সূচি অনুসারে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কেদারনাথ ধাম সফর ২১ অক্টোবর সকাল ৭.৫৫ মিনিটে কেদারনাথ হেলিপ্যাডে পৌঁছাবেন।

এরপর সকাল সাড়ে ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত বাবা কেদারের দর্শন ও পূজা করবেন প্রধানমন্ত্রী মোদী। এরপর তিনি কেদারনাথ রোপওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী আদিগুরু শঙ্করাচার্যের সমাধি পরিদর্শন করবেন। তিনি ধামের পুনর্গঠনের কাজও খতিয়ে দেখবেন। এরপর সকাল সাড়ে ১০টায় বদ্রীনাথের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

জেলা ম্যাজিস্ট্রেট ময়ুর দীক্ষিত জেলা পর্যায়ের আধিকারিক ও পুলিশ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কেদারনাথ সফরের কর্মসূচিকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…