Country

2 years ago

Mizoram: মিজোরামে আশ্রিত মণিপুরের ১২,৬১১ জন, কেন্দ্রীয় সহায়তার অপেক্ষায় রাজ্য

12,611 from Manipur sheltered in Mizoram, the state awaiting central assistance
12,611 from Manipur sheltered in Mizoram, the state awaiting central assistance

 

আইজল, ৩১ জুলাই : মিজোরামে আশ্রিত মণিপুর থেকে আগত বাস্তুচ্যুত ১২,৬১১ জনের জন্য কেন্দ্রীয় সরকারের সহায়তার অপেক্ষা করছে রাজ্য সরকার।

মিজোরাম সরকারের গৃহ দফতরের কমিশনার-সচিব এইচ লালেংমাওইয়া বলেন, ‘মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা কেন্দ্রীয় সরকারের কাছে গত মে মাসে মণিপুরের বাস্তুচ্যুতদের জন্য তাৎক্ষণিকভাবে ত্রাণ প্যাকেজ হিসেবে ১০ কোটি টাকা চেয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত আমরা কেন্দ্রের কাছ থেকে কোনও সহায়তা পাইনি। মণিপুর থেকে আগত বাস্তুচ্যুতদের ত্রাণ দেওয়ার জন্য রাজ্য সরকার নিজস্বভাবে তহবিল সংগ্রহ করেছে,’ বলেন লালেংমাওইয়া।

গৃহ দফতরের কমিশনার-সচিবের আশা, কেন্দ্র শীঘ্রই ওই সব বাস্তুহারাদের জন্য তহবিল অনুমোদন করবে। লালেংমাওইয়া আরও বলেন, মিজোরাম সরকার সব বিধায়ক, সরকারি কর্মচারী, ব্যাংকার এবং অন্যদের কাছ থেকেও এ বিষয়ে অনুদান সংগ্রহ করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সংগ্রহ অভিযান শেষ হয়েছে। তবে এখনও সংগৃহীত মোট পরিমাণের রিপোর্ট পাইনি।’

গৃহ দফতরের কমিশনার-সচিব এইচ লালেংমাওইয়া জানান, শুক্রবার পর্যন্ত মণিপুর থেকে মোট ১২,৬১১ জন মিজোরামে এসে আশ্রয় নিয়েছেন। তাঁদের মধ্যে ৪,৪৪০ জন কোলাশিব জেলায়; ৪,২৬৫ জন আইজলে; ২,৯৫১ জন সাইচুয়ালে এবং বাকি ৯৫৫ জন চাম্পাই, মামিত, সিয়াহা, লংটলাই, লুংলেই, সেরচিপ, খাওজাওল ও হান্নাথিয়াল জেলার ত্রাণ শিবিরে আশ্রিত। তিনি জানান, সরকার এবং গ্রাম কর্তৃপক্ষ আইজল, কোলাশিব এবং সাইচুয়ালে ৩৮টি ত্রাণ শিবির স্থাপন করেছে।


You might also like!