Country

2 years ago

Man-Ki-Baat :মন-কি-বাত অনুষ্ঠানের ১১০-তম পর্ব ২৫ ফেব্রুয়ারি, প্রতিবারের মতো এবারও আকুল দেশবাসী

110th episode of Man-Ki-Baat on 25 February
110th episode of Man-Ki-Baat on 25 February

 

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার, ২৫ ফেব্রুয়ারি মন-কি-বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১১০-তম পর্ব। রবিবার বেলা ১১-টায় আকাশবাণী ও দূরদর্শনে প্রধানমন্ত্রীর মন-কি-বাত অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের মন-কি-বাত অনুষ্ঠানেও জনগণের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নেবেন।

প্রধানমন্ত্রীর মন-কি-বাত অনুষ্ঠান শোনা যাবে আকাশবাণী ও দূরদর্শনের প্রায় সবকটি প্রচার তরঙ্গে বেলা ১১-টা থেকে। এছাড়াও পিএমও, এআইআর, নিউজ, ডিডি নিউজ, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। প্রধানমন্ত্রীর মনের কথা শোনার জন্য দেশবাসী সর্বদা উদগ্রীব থাকেন, এবারও প্রধানমন্ত্রী কী বার্তা দেন, তা জানার অপেক্ষায় গোটা দেশ।

You might also like!