নীলগিরি, ২৬ সেপ্টেম্বর : একের পর এক বাঘের মৃত্যু। বিগত ৪০ দিনে তামিলনাড়ুর নীলগিরি জেলায় ১০টি বাঘের মৃত্যুর খবর সামনে এসেছে। যাদের মধ্যে ছয়টি শাবক ছিল বলে জানা গিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই (২৫ সেপ্টেম্বর) নীলগিরি জেলায় এসেছিল জাতীয় ব্যাঘ্র কমিশনের একটি প্রতিনিধি দল।
রহস্যজনক ভাবে একে একে বাঘের মৃত্যুর কারণ তদন্তে ঘটনাস্থল খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। সংগ্রহ কমেছে নমুনাও। তবে, এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তাঁরা মুখ খোলেননি।
