Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Spicy Chicken Wings Recipe:আমেরিকান রেসিপি - 'স্পাইসি চিকেন উইংস' - অভিনব স্বাদ

Spicy Chicken Wings Recipe
Spicy Chicken Wings Recipe

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুরগি এখন সমস্ত পৃথিবীর মানুষের প্রিয় খাদ্য। চিকেনের নানা ধরনের রেসিপি আছে। তবে ইদানিং মুরগির ডানা দিয়ে একধরনের রেসিপি পাওয়া যাচ্ছে, যার নাম 'স্পাইসি চিকেন উইংস'। কলকাতার এক বিখ্যাত হোটেলের কুক জানাচ্ছে, এই রান্না অরিজিনালি আমেরিকার শীত প্রধান অঞ্চলের।

  উপকরণ - 

 * প্রধান উপকরণ - মুরগির পাখনা- ২৫০ গ্রাম

 * অন্যান্য ভেজা মশলা- আদা বাটা- ১/২ চা  চামচ,

রসুন বাটা- ১/৪ চা চামচ,

লেবুর রস- ১ চা চামচ

 * শুকনো মশলা - ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ,

জিরা গুঁড়া- ১/২ চা চামচ

* অন্যান্য উপকরণ - টমেটো পিউরি- ১ টেবিল চামচ,

ধনিয়াপাতা- ১ টেবিল চামচ,

চিলি সস- ১ টেবিল চামচ,

গোল মরিচ- সামান্য,

টমেটো কেচাপ- ১/২ টেবিল চামচ,

* তেল -অলিভ অয়েল- ১ টেবিল চামচ,সর্ষার তেল - পরিমান মতো।

* টক দই- ১ টেবিল চামচ

* লবণ- স্বাদমতো।

  প্রণালী  -

 একটি বাটিতে মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, নুন, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, টমেটো পিউরি, ধনিয়াপাতা কুচি, চিলিসস, টমেটো কেচাপ, অলিভ অয়েল দিয়ে মেখে সস বানিয়ে নিন। এবার অন্য একটি মুরগির পাখনা নিয়ে তার মধ্যে টকদই, নুন, গোলমরিচ ও বানিয়ে রাখা সস দিয়ে মিশিয়ে মেরিনেট করে নিন। এবার ফ্রাই প্যানে তেল গরম করে মেরিনেট করে রাখা মুরগির পাখনা দিয়ে ভাজতে থাকুন। একটু ভাজা হয়ে এলে তাতে পেঁয়াজ কিউব, আদা কুচি, কাঁচা মরিচ, ধনিয়াপাতা কুচি দিয়ে উঠিয়ে পরিবেশন করুন স্পাইসি চিকেন উইংস।

You might also like!