Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Recipe:বিহারের 'চম্পারণ মাটন হান্ডি' - জিভে জল আনা স্বাদ

chicken
chicken

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাটন রান্নায় ভারতের এক এক প্রদেশের এক এক রকম উপকরণ ও প্রণালী। মোটামুটিভাবে আমিষ মাটনের ক্ষেত্রে প্রায় সব রাজ্যেই পেয়াঁজ,রসুন,আদা,গরম মসলা ও সর্ষের তেল থাকে কেমন। এর সঙ্গে এক এক রাজ্যে এক এক রকম উপকরণ দেওয়া হয়। মাটন হান্ডি অনেকটা আমাদের মাটন কষার মতোই। তবে এই রান্নার বিশেষ বৈশিষ্ট্যের জন্য স্বাদ হয় অপূর্ব। মাটির গন্ধ নিয়ে মাটনের পদ পাতে পড়লেই জিভে জল চলে আসে। যেমন ধরুন বিহারের চম্পারণ মাটন। এই পদ আজও ধরে রেখেছে নিজস্ব অভিনবত্বকে। এই রান্নার অভিনবত্ব হলো মাটনের গন্ধ সম্পূর্ণ রক্ষিত হয়।

  বিহারের চম্পারণ জেলা থেকেই নামটি এসেছে। অনেক চম্পারণ মাটনকে আবার কটা নামেও চেনেন; কেউ কেউ আবার একে ‘আহুনা মাটন',  কেউ আবার ‘মটকা গোস্ত' বলে থাকেন। তবে ‘চম্পারণ মাটন হান্ডি' নামেই এই পদ বেশি খ্যাতি পেয়েছে। চম্পারনের লাল মাটির হাঁড়ি হয় পাথরের মত শক্ত। ফলে আগুনের তাপে ফাটার কোনো সম্ভাবনা নেই।

প্রথমে হাঁড়ি ভালো করে ধুয়ে রোদে বা আগুনে শুকিয়ে নিতে হবে।মাটির হাঁড়িতে বা মটকায় দম স্টাইলে ঐতিহ্যগতভাবেই রান্না করা হয় এই পদ। অর্থাৎ মশলা দিয়ে মাখা মাটন হাঁড়ির ভিতরে রেখে উপর থেকে ঢেকে দিয়ে হাঁড়ির মুখে আটার প্রলেপ দিয়ে সিল করে দেওয়া হয় যাতে বাষ্প বাইরে যেতে না পারে। এরফলে ভিতরে বাষ্প মাটনকে নরম তুলতুলে করে তোলে! তবে এই মাটনটি খুব কম আঁচে রান্না করতে হয়। এটি সাধারানত রুটি বা ভাতের সাথে খাওয়া হয় স্মোকি মাটনের এই পদ। এটি বিহারের অন্যতম জনপ্রিয় রান্না। এতে পেঁয়াজ, আদা, রসুন, লবঙ্গ, দারুচিনি, গরম মশলা এবং লাল লঙ্কার গুঁড়ো পরিমিত ভাবে ব্যবহার করা হয়ে থাকে। ইদানিং অবশ্য টকদই বা পাতি লেবুর রস দেওয়া হয়।

এ ক্ষেত্রে খাসি না হয়ে ছোট পাঁঠার মাংস হলে স্বাদ আরো বেড়ে যায়।মাটনে সেরা স্বাদের জন্য সরষের তেলের ব্যবহার করা হয়। আর সরষের তেলের ব্যবহারই চম্পারণ মাটনের অন্যতম একটি মূল বৈশিষ্ট্য। তবে ঘানিতে পেষানো সরষের তেলেরই পরামর্শ দেওয়া হয়ে থাকে। চম্পারণ মাটনের এই রেসিপিতে মাটন ম্যারিনেট করতেই প্রায় অর্ধেক সরষের তেল দিয়ে দিতে হবে এবং বাকি অংশটুকু রান্না করার জন্য ব্যবহার করতে হবে। হাত দিয়েই মাটন ম্যারিনেট করার চেষ্টা করুন, তবে অবশ্যই ভালো করে হাত ধুয়ে নিন। সাধারণত মাটন রান্না করতে তেল বেশি লাগে এবং সময়ও লাগে। তাই মাটন রান্না করতে যেন অধৈর্য হয়ে উঠবেন না। মাটনভালো করে সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।


You might also like!