Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Cooking

2 years ago

Snacks Recipes: চায়ের সঙ্গে জমে উঠতে পারে মটন কচুরি! জানুন রেসিপি

Mutton Kachori (File Picture)
Mutton Kachori (File Picture)

 

উপকরণ:

ময়দা: ২ কাপ

বেকিং সোডা: ১ চা চামচ

জোয়ান: ১/৪ চা চামচ

সেদ্ধ করা মটন কিমা: ৩০০ গ্রাম

পেঁয়াজ: ১টা বড় (কুচোনো)

আদা বাটা: ১ চা চামচ

রসুন বাটা: ১ চা চামচ

গুঁড়ো লঙ্কা: ১/২ চা চামচ

কাঁচালঙ্কা কুচি: ৫-৬টি

গরমমশলা গুঁড়ো: ১ চা চামচ

লেবুর রস: ১ চা চামচ

ধনেপাতা কুচি: ১/৪ কাপ

নুন ও চিনি: স্বাদ মতো

তেল: পরিমাণ মতো


প্রণালী:

নুন, বেকিং সোডা, তেল, জোয়ান আর পরিমাণ মতো জল দিয়ে নরম করে ময়দা মেখে নিন। ভেজা তোয়ালে দিয়ে ময়দার মণ্ডটি জড়িয়ে রাখুন আধ ঘণ্টা। এ বার সামান্য নুন দিয়ে মটন কিমা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিন।

এ বার কড়াইতে তেল গরম করে আদা ও রসুন বাটা দিন। মিনিটখানেক নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দিন। কয়েক মিনিট ভেজে কিমার সঙ্গে লঙ্কাগুঁড়ো, গরমমশলা গুঁড়ো মিশিয়ে ভাল করে কষিয়ে নিন। কিছু ক্ষণ পর রং বদলে আসলে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করে নিন। তার পর উপর থেকে লেবুর রস ও ধনেপাতা কুচি মিশিয়ে নিন।

ময়দা মাখা থেকে একটু বড় মাপের লেচি কেটে নিন। ছোট ছোট লুচির আকারে বেলে নিন। দু’চামচ কিমার পুর দিয়ে খাস্তা কচুরির মতো মুড়ে হাতের চাপে চ্যাপ্টা করে নিন।

একদম কম আঁচে ডুবো তেলে ভাল মুচমুচে করে ভেজে তুলুন। টিস্যুতে অতিরিক্ত তেল শুষে নিন। তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি বা টম্যাটো সস্ দিয়ে গরম গরম পরিবেশন করুন।


You might also like!