Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Cooking

1 year ago

Moog Dal khichuri:বৃষ্টির দিনে ব্যতিক্রমী মুগ ডালের সাদা খিচুড়ি

Moog Dal khichuri
Moog Dal khichuri

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খিচুড়ির কথা মাথায় এলেই সাধারণত মাথায় আসে হরেকরকম ডাল আর চালের মিশেলে তৈরি হলদেটে খাবারের কথা। অন্যদিকে পোলাও মানে বিশেষ চাল বিশেষ কায়দায় রান্না করা খাবার। কেমন হয় যদি দুটি খাবারের সংমিশ্রণ করা যায়? বলছিলাম মুগ ডালের সাদা খিচুড়ি/পোলাওর কথা। 

খিচুড়ির উপকরণ: পোলাওর চাল ৩ কাপ, মুগ ডাল ১ কাপ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, গরম পানি ৬ কাপ, গরমমসলা কয়েকটা, ঘি/তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৩-৪টি।

প্রণালি: শুকনা তাওয়ায় মুগ ডাল টেলে, ধুয়ে, পানি ঝরিয়ে রাখুন। পোলাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পাত্রে ঘি অথবা তেল গরম করে গরমমসলা ও পেঁয়াজ হালকা করে ভেজে নিন। এখন আদা, রসুনবাটা দিয়ে অল্প কষিয়ে নিন। চাল ও ডাল দিয়ে কয়েক মিনিট নাড়ুন। লবণ ও পানি দিয়ে এবার ঢেকে দিন। ১০ মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দিন। কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। চুলার আঁচ কমিয়ে ১৫ মিনিট পর বন্ধ করে দিন।

You might also like!