Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Cooking

2 years ago

Virgin Mojito: বাড়িতেই বানিয়ে নিন ভার্জিন মোহিতো!

Virgin Mojito (File Picture)
Virgin Mojito (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৈশাখের গরমে প্রাণ ওষ্ঠাগত। তবে তাই বলে বাড়িতে বন্ধুদের আনাগোনা বন্ধ নেই। বাঙালি হুল্লোড়প্রিয়। কোনও বাধা মানে না। শীতে কাঁপতে কাঁপতে কিংবা গরমে ঘামতে ঘামতে হলেও আনন্দ করতে ভোলে না। তবে এই গরমে বাড়িতে অতিথি এলে ধোঁয়া ওঠা চায়ের কাপের বদলে ঠান্ডা পানীয়ের গ্লাসে চুমুক দিলে বেশি খুশি হবেন। ফ্রিজ়ের ঠান্ডা জলে পাতিলেবুর রস মিশিয়ে শরবত করে দেওয়ার বদলে বানাতে পারেন ভার্জিন মোহিতো। রইল প্রণালী।

উপকরণ:

২৫০ মিলিগ্রাম সোডা ওয়াটার

৪ টুকরো পাতিলেবু

আধ কাপ টাটকা পুদিনা পাতা

আধ চামচ বিটনুন

২ চা চামচ চিনি গুঁড়ো

প্রণালী:

প্রথমে একটি গ্লাসে চিনির গুঁড়ো, বিটনুন, পুদিনা পাতা আর লেবুর রস একসঙ্গে থেঁতো করে নিন।

এর পরে গ্লাসের মধ্যে পরিমাণ মতো বরফ আর সোডা মিশিয়ে নিয়ে চামচ দিয়ে গুলিয়ে নিন।

এ বার গ্লাসের উপর থেকে গোল করে কাটা লেবুর টুকরো আর কিছুটা পুদিনা পাতা সাজিয়ে পরিবেশন করুন ভার্জিন মোহিতো।

You might also like!