Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Malaysian Coconut Duck:মালয়েশিয়া - নারকেলি হাঁস

Duck meat
Duck meat

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাঁসের মাংস এখন প্রায় সর্বত্র বিক্রি হচ্ছে। তবে এই রান্নার আমদানি হয় মালয়েশিয়া থেকে। অত্যন্ত উপাদেয় খাদ্য এই নারকেলি হাঁস।

  উপকরণ -

 ১. এক কেজি হাঁসের মাংস

২. এক চা চামচ নুন, ১/৪ চা চামচ আদা বাটা, ১/৪ চা চামচ রসুন বাটা, এক চা চামচ চিনি, এক চা চামচ হলুদ

৩. দুই টেবিল চামচ তেল

৪. পরিমাণমতো গরম মসলা,আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা,আধা চা চামচ হলুদের গুঁড়ো,আধা চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ জিরা বাটা,আধা চা চামচ ধনিয়া গুঁড়ো

৫. পরিমাণমতো নারকেলের দুধ

 ৬.এক চা চামচ চিনি

৭. আধা কাপ বেরেস্তা

৮. দু-তিনটি কাঁচামরিচ

  প্রণালী -

 প্রথম পর্ব - এক কেজি হাঁসের মাংসের সাথে এক চা চামচ লবণ, চা চামচের চার ভাগের এক ভাগ আদা বাটা, রসুন বাটা, এক চা চামচ চিনি ও এক চা চামচ হলুদ দিয়ে মাংসগুলোকে মেরিনেট করে নিতে হবে।

দ্বিতীয় পর্ব - এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে মেরিনেট করা মাংসগুলোকে ভেজে নিতে হবে।

তৃতীয় পর্ব - এরপর গ্রেভির জন্য দুই টেবিল চামচ তেল দিয়ে তেলে গরম মসলার ফোড়ন দিতে হবে। এরপর আদা বাটা এক চা চামচ, একই পরিমাণ রসুন বাটা, আধা চা চামচ হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিতে হবে।

 চতুর্থ পর্ব - কষানো হয়ে গেলে আধা কাপ বেরেস্তা দিয়ে তারপর ভাজা হাঁসের মাংস গ্রেভির মধ্যে ঢেলে দিতে হবে। এরপর দু-তিনটি কাঁচামরিচ দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিতে হবে। পাঁচ মিনিট পরে মাংসে নারকেলের দুধ ও এক চা চামচ চিনি দিয়ে আধা ঘণ্টার জন্য ঢেকে দিতে হবে। তারপর বাকি বেরেস্তা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিতে হবে। ব্যস, হয়ে গেল নারকেলি হাঁস।

 ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।


You might also like!