Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Fish Kabab:ফিশ কাবাব রেসিপি!

Fish Kabab
Fish Kabab

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কাবাব কমবেশি সবার পছন্দের খাবার তালিকায় শীর্ষে থাকে। তবে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কাবাব বলতে শুধু মাংসের কাবাবকেই বুঝে থাকেন। কিন্তু কাবাব হতে পারে মাছেরও। তাই চলুন জেনে নেওয়া যাক ফিশ কাবাব তৈরির পুরো রেসিপি।

মজাদার ফিশ কাবাব

উপকরণ

১. স্যামন ফিশ (যেকোনও কাঁটা ছাড়া মাছ দেয়া যাবে)- ৪ পিস (৩ টুকরা করে কাট)।

২. ক্যাপসিকাম (লাল ও হলুদ)- ২ টা বড় পিস করে কাটা।

৩. লাল পেঁয়াজ- ২ টা বড় পিস করে কাটা।

৪. চাট মশলা- পরিমান মত

৫. রসুন বাটা- পরিমান মত

৬. পার্সলে- পরিমান মত

৭. গোল মরিচ গুঁড়া- পরিমান মত

৮. লবণ- পরিমান মত

৯. মধু- সামান্য পরিমান

প্রণালী

১. চাট মশলা, রসুন বাটা, পার্সলে, গোল মরিচ গুঁড়া, লবণ, মধু পরিমাণমত সব কিছু একসাথে মিশিয়ে মাছের সাথে মাখাতে হবে।

২. বাশের চিকন কাঠিতে সব একে একে গেথে সাজাতে হবে।

৩. প্রি হিটেড ওভেনে ২০ মিনিট গ্রিল করতে হবে।

৪. মাঝে মাঝে উল্টে দিয়ে তেল দিয়ে ব্রাশ করে দিতে হবে।

৫. বাশের কাঠিগুলো আগের রাতে পানিতে ভিজিয়ে রাখতে হবে তাহলে গ্রিল করার সময় পুড়ে যাবে না। উল্টানোর সুবিধার জন্য আমি দুটো করে কাঠি ব্যবহার করেছি। গ্রিল করতে না চাইলে হালকা তেল দিয়ে ফ্রাইপ্যানে ভাজা যায়।

ব্যস তৈরি হয়ে গেলো গরম গরম মজাদার ফিশ কাবাব

You might also like!