Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

'Mix Veg Khichuri' Recipe:বর্ষার অভিনব রান্না - 'মিক্সট ভেজ খিচুড়ি'

Fancy Monsoon Recipe - 'Mixed Veg Khichuri'
Fancy Monsoon Recipe - 'Mixed Veg Khichuri'

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বর্ষা আসন্ন। আর বর্ষায় খিচুড়ি সকলের প্রিয়। ট্রেডিশনাল খিচুড়ি তো আছেই,তার সঙ্গে একটু অভিনব খিচুড়ির স্বাদ নেবার জন্যই আজকের রেসিপি 'মিক্সট ভেজ খিচুড়ি'।

  উপকরণ -

   * ২ কাপ গোটা মুগডাল।

   * দেড় কাপ গোবিন্দভোগ চাল

   * টুকরো করে কাটা বেশ কিছু সবজি। যেমন,আলু, গাজর,বিনস, ফুলকপি,করাইশুঁটি, টমেটো,ধনে পাতা,কাঁচা লঙ্কা।

   * মশলা - নুন,অল্প চিনি,গুঁড়ো জিরে,হলুদ,গোল মরিচ।

  * ২/৩ চামচ ঘি,অল্প হিং।

  প্রণালী -

   প্রথম পর্ব - চাল ও ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন।

   দ্বিতীয় পর্ব - কড়ায় দু’ চামচ ঘি দিয়ে গরম করুন, তার পর হিং, জিরে আর চেরা কাঁচালঙ্কা ফোড়ন দিন। ফোড়নের সুগন্ধ বেরোলে আলু, ফুলকপি, গাজর, বিনস কড়াইশুঁটি দিয়ে মিনিট দুয়েক ভাজা ভাজা করে নিন। 

তৃতীয় পর্ব - এবার ডাল আর চাল দিয়ে আরও মিনিট দুই নাড়াচাড়া করুন। ৫/৬ কাপ গরম জলবদিন।সঙ্গে নুন,  হলুদ, গোলমরিচ গুঁড়ো মিশিয়ে ভালো করে ফুটতে দিন।

 চতুর্থ পর্ব - খিচুড়ি একটু মাখা মাখা হলে ধনে পাতা ছড়িয়ে ঢেকে দিন। পরিবেশনের জন্য রেডি মিক্সট ভেজ খিচুড়ি।

You might also like!