Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Dub Murgi: দুপুরে পাতে পড়ুক ডাব মুরগি, জেনে নিন রেসিপি

Dub Murgi
Dub Murgi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুরগির মাংসের বিভিন্ন পদ খেতে একঘেয়ে লাগে? আজ বানিয়ে ফেলুন ডাব মুরগি।

উপকরণ

মুরগির মাংস, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, নারকেলের দুধ, বাদামের পেস্ট, তেঁতুলের কাথ, টমেটো এবং নুন।

কীভাবে বানাবেন?

প্রথমে মাংসটা ভাল করে ধুয়ে নিয়ে বাদামের পেস্ট এবং পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, হলুদ, নুন, তেঁতুলের কাথ ও লেবু দিয়ে ম্যারিনেট করে রাখুন। তারপর কড়াইয়ে তেল গরম করে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা ভেজে নিন। এবার সেগুলির মধ্যে মিশিয়ে দিন নারকেলের দুধ।

কড়াইয়ের মশলা খানিকটা নাড়াচাড়া করে কড়াইতে দিয়ে দিন ম্যারিনেট করে রাখা মাংস। এরপর আরও কিছু ক্ষণ ধরে কষাতে থাকুন। এবার একটি ফাঁকা শুকনো ডাবের মধ্যে কড়াইয়ের কষানো মাংস ভরে ডাবের মুখটি আটকে মাইক্রোওয়েভ ওভেনে ঢুকিয়ে বেক করে নিন। নির্দিষ্ট সময় পর ওভেন থেকে বের করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ডাব মুরগি।


You might also like!