Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Sajna Dal Recipe: স্বাদে অপূর্ব 'ডাল সজনে' - রইল রন্ধন প্রণালী!

Sajna Dal
Sajna Dal

 

 দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অসাধারণ পুষ্টিগুণ সম্পন্ন সজনে ডাটা দিয়ে বিভিন্ন রেসিপি প্রচলিত। স্বাদে ও স্বাস্থ্য অপূর্ব। ডাল দিয়ে সজনে ডাটা রান্না সবারই পছন্দের এক পদ। খুবই মজাদার এই পদ রান্না করতে উপকরণ ও সময় দু’টোই কম লাগে। এই পদ প্রধানত বাংলাদেশের রেসিপি। 

 উপকরণ -

 * সজনে ডাঁটা ২০০ গ্রাম;   

*মসুর ডাল ২৫০ গ্রাম;

* পেঁয়াজ কুচি ১ কাপ;

* কাঁচামরিচ কুচি ৫টি ;

* হলুদ গুঁড়ো ১ চা চামচ;

*  আদা বাটা ১ চা চামচ;

* রসুন বাটা আধা চা চামচ;

*লবণ স্বাদমতো;

*তেল পরিমাণমতো; 

* ধনেপাতা কুচি। 

 প্রণালী- 

প্রথম পর্ব - প্রথমে ডাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। এরপর একে একে হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে নেড়ে নিন।

দ্বিতীয় পর্ব - এরপর ডাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কোনো জল দেবেন না। হালকা আঁচে ঢাকনা দিয়ে ২ মিনিট ঢেকে রান্না করুন।

তৃতীয় পর্ব - এবার ১ মগ জল দিয়ে ডাল ঢেকে সেদ্ধ করুন মাঝারি আঁচে। ডাল অর্ধেক সেদ্ধ হলে সজনে ডাটাগুলো দিয়ে নেড়ে নিন। এরপর ঢেকে ১০ মিনিট রান্না করুন।

চতুর্থ পর্ব - জল শুকিয়ে এলে দেখুন, ডাল ও সজনে ডাটা সেদ্ধ হয়েছে কিনা। বেশি সেদ্ধ হলে আবার সজনে ডাটাগুলো আস্ত থাকবে না। তাই সেদ্ধ হওয়ার পরই আগুন বাড়িয়ে জল শুকিয়ে নিন।

পঞ্চম পর্ব - এর মধ্যে ধনেপাতা কুচি ও আস্ত কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিন। ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার 'ডাল সজনে'।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…