Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Glitch halts Toyota factories in Japan:জাপানে টয়োটার সব কারখানায় গাড়ির উৎপাদন স্থগিত

Production of cars at all Toyota factories in Japan has been suspended
Production of cars at all Toyota factories in Japan has been suspended

 

টোকিও : জাপানে সব কারখানায় গাড়ির উৎপাদন স্থগিত করল অটোমোবাইল জায়ান্ট টয়োটা। মঙ্গলবার উৎপাদন ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে এমন সিদ্ধান্ত নেয় গাড়ি তৈরির শীর্ষে থাকা এই কোম্পানিটি। এই সিদ্ধান্তের ফলে জাপানে গাড়ির উৎপাদন ব্যাহত হয়েছে।

টয়োটার একজন মুখপাত্র জানিয়েছেন, টয়োটা ত্রুটির কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। তবে এটি সাইবার হামলার কারণে হয়েছে বলে মনে করছে না কোম্পানিটি।

জানা যায়  সকালে টয়োটা জাপানের ১৪টি কারখানার মধ্যে প্রথমে ১২টিতে উৎপাদন কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেও। এর কিছুক্ষণ পরে তিনি আরও বলেছেন, ১৪টি কারখানায়ই উৎপাদন স্থগিত করা হবে। যন্ত্রাংশ ও গাড়ি উৎপাদন পুনরায় কবে শুরু হবে এ বিষয়ে কোম্পানি এখনও কিছু বলেনি। হঠাৎ এ বন্ধের কারণে ক্ষতির বিষয়েও কিছু জানায়নি তারা।

উল্লেখ্য, এই ১৪টি কারখানায় টয়োটার সারা বিশ্বে উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ গাড়ি তৈরি করা হয়।এর আগে গত বছর সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল টয়োটা কোম্পানি। এক দিন বন্ধ থাকায় প্রায় ১৩ হাজার গাড়ির উৎপাদন ব্যাহত হয়েছিল।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…