Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Provident Fund: সুখবর চাকরিজীবীদের জন্য! মিলবে বাড়তি টাকা

Provident Fund (Symbolic Picture)
Provident Fund (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইপিএফ সদস্যদের জন্য সুখবর। ০২২-২৩ অর্থবর্ষে আগের তুলনায় অতিরিক্ত ০.০৫ শতাংশ সুদ বেশি মিলবে কর্মীদের। ওই অর্থবর্ষের সুদ আগেই ঘোষণা করেছিল কর্মচারী প্রভিডেন্ট ফান্ড সংস্থা (ইপিএফও)। গত মার্চ মাসের সেই ঘোষণায় সোমবার সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এর ফলে প্রায় ছ’কোটি সরকারি ও বেসরকারি চাকরিজীবী গত বছরের তুলনায় বেশি হারে সুদ পাবেন।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০২২-২৩ সালে ৮.১৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে ইপিএফে। যা আগের অর্থবর্ষের তুলনায় সামান্য হলেও বেশি। অতীতে সুদ ৮.৫ শতাংশ থাকলেও তা কমিয়ে ৮.১ শতাংশে নিয়ে আসা হয়েছিল ২০২১-২২ অর্থবর্ষে। তা ০.০৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ফলে বৃদ্ধি সত্ত্বেও আগের অর্থবর্ষের ঘাটতি মিটল না।

নিয়ম অনুযায়ী প্রতি বছর মার্চ মাসে ইপিএফও-র অছি পরিষদের (সিবিটি) বৈঠক বসে। সেখানেই সেই বছরের সুদের হার ঠিক হয়। এর পরে প্রস্তাব আকারে তা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে পাঠানো হয়। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরে অর্থ মন্ত্রক সিবিটিকে জানায়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…