Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Changrabandha border:চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতীয় মুদ্রার মাধ্যমে চালু হচ্ছে বৈদেশিক বাণিজ্য

Foreign trade is opened in Indian currency through the Changrabandha border
Foreign trade is opened in Indian currency through the Changrabandha border

 

চ্যাংরাবান্ধা : ভারতীয় মুদ্রার মাধ্যমে ভারত-বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য চলবে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ।  বিষয়টি নিয়ে দু’দেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং শুল্ক দফতরের মধ্যে আলোচনা পর মিলেছে সবুজ সংকেতও।

ব্যবসায়ী সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭১ সালের পর থেকে এ রাজ্যের বিভিন্ন বাণিজ্যকেন্দ্রগুলি দিয়ে ডলারের মাধ্যমে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য চলছে। এতে বিভিন্নরকম সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। যে কারণে বাণিজ্যের কাজে অনেক সময় বাধা সৃষ্টি হচ্ছে। এরই মধ্যে গত বছর দুয়েক সময় ধরে বাংলাদেশে ডলারের সংকটও দেখা দিয়েছে। কমে গিয়েছে ডলারের দামও। যা বৈদেশিক বাণিজ্যের কাজে অনেকটাই অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে জানান ব্যবসায়ীরা। এই অবস্থায় ভারতীয় মুদ্রায় বাণিজ্য চালুর উদ্যোগের খবরে খুশি দু’দেশের ব্যবসায়ীরাই।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…