Breaking News
 
Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় Priyanka Gandhi: জাতীয় হকি দলের জার্সির রং বদল নিয়ে কেন্দ্রকে নিশানা প্রিয়াঙ্কার Tapas Roy: শিল্পায়নের রোডম্যাপ তৈরি, দুর্গাপুরে উদ্যোক্তাদের মুখোমুখি শিল্পমন্ত্রী

 

West Bengal

2 years ago

A Youth shot in Kalyani: কল্যাণীতে দুষ্কৃতী হামলায় গুলিবিদ্ধ যুবক, তদন্ত শুরু পুলিশের

Youth shot in criminal attack in Kalyani, police start investigation
Youth shot in criminal attack in Kalyani, police start investigation

 

কল্যাণী, ২৯ মে: নদিয়া জেলার কল্যাণীতে দুষ্কৃতী হামলায় গুলিবিদ্ধ হলেন এক যুবক। গুলিবিদ্ধ যুবকের নাম - অজয় মাহাতো (৩০)। তাঁর বাড়ি কল্যাণী থানা এলাকার চরজাজিরা গ্রামে। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ স্কুটারে চেপে যাচ্ছিলেন দুই যুবক। অজয় বসেছিলেন পিছনে, চালকের আসনে ছিলেন বিশ্বজিৎ মাহাতো নামে অপর যুবক।

অভিযোগ, কল্যাণী সীমান্ত এলাকায় পিছন থেকে স্কুটার লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি অজয়ের পিঠে লেগে, স্কুটার চালকের বুকের বাঁ দিক ঘেঁষে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ যুবক কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি কল্যাণী থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।


You might also like!