Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

West Bengal

1 month ago

Weather forercast of Bengal: শীঘ্রই জাঁকিয়ে শীতের সম্ভাবনা, বঙ্গে বাড়বে কুয়াশার দাপট

Winter in Bengal
Winter in Bengal

 

কলকাতা, ১ ডিসেম্বর : ডিসেম্বরের শুরুতেও সেই অর্থে জাঁকিয়ে শীত পড়ল না কলকাতায়। রাতে ও ভোরের দিকেই শুধু শীতের আমেজ থাকল। তবে দিনে তাপমাত্রা তুলনায় কিছুটা বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী দু’দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণের কোথাও তাপমাত্রার হেরফের হবে না। তার পরের তিন দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। তার পরেই রাজ্যে জাঁকিয়ে পড়তে পারে ঠান্ডা।

আবহাওয়া দফতর জানিয়েছে, ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা থাকবে আকাশ। জেলার সব জায়গা কুয়াশাচ্ছন্ন থাকবে না। তবে কোথাও কোথাও দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারে। তার জন্য সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আপাতত রাজ্যে কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি।

You might also like!