West Bengal

2 years ago

WB Advocate General:আবারও রাজ্যের এজি হলেন আইনজীবী কিশোর দত্ত

WB Advocate General  Kishore Dutta
WB Advocate General Kishore Dutta

 

কলকাতা  : আবারও রাজ্যের এজি হলেন আইনজীবী কিশোর দত্ত। নবান্নের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট কিশোর দত্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত হলেন।

 রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, এ সংক্রান্ত ফাইলে সই করে দিয়েছেন তিনি। বলেন, “সরকার যে ফাইল পাঠিয়েছিল, সেটায় সই করে পাঠিয়ে দিয়েছি।” অর্থাৎ রাজ্যপালের বক্তব্য অনুযায়ী, এজির নাম ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে। তবে পরবর্তী এজি কিশোর দত্তই হচ্ছেন কি না, তা নিয়ে রাজ্যপাল কিছু বলেননি। এরপরই নবান্নের বিজ্ঞপ্তিটি সামনে আসে।

প্রসঙ্গত, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলেই এজি পদে থেকেছেন কিশোর দত্ত। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন তিনি। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এজি হিসাবে ইস্তফা দেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয় কিশোর দত্তের নাম নিয়ে। সেই জল্পনাতেই অবশেষে সিলমোহর পড়ল।

You might also like!