Breaking News

 

West Bengal

1 hour ago

CM Suvendu Adhikari :মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক? বিজেপির মন্তব্যে নতুন বিতর্ক

'Vande Mataram' Mandatory in Madrasas? BJP's Remarks Spark New Controversy
'Vande Mataram' Mandatory in Madrasas? BJP's Remarks Spark New Controversy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:রাজ্যের সমস্ত মাদ্রাসায়ও এবার ক্লাস শুরুর আগে প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই মর্মে নতুন নির্দেশিকা জারি করেছে মাদ্রাসা শিক্ষাদপ্তর। নির্দেশিকায় জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। এর আগে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও একই নিয়ম চালু করেছিল শুভেন্দু সরকার।সে মতো রাজ্যের সমস্ত সরকারি, সরকারপোষিত ও স্বীকৃত মাদ্রাসায় সকালবেলার প্রার্থনা সভায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পুরানো সমস্ত সিদ্ধান্ত বাতিল করে এহেন নির্দেশিকা দ্রুত কার্যকর করার কথা বলা হয়েছে।

এই বিষয়ে গত বৃহস্পতিবারই বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আগামী সোমবার থেকেই সমস্ত স্কুলে বন্দে মাতরম বাধ্যতামূলক করা হবে।’ এরপরেই শিক্ষাদপ্তরের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে সরকারি বিজ্ঞপ্তি দেওয়া হয়। আর এই বিজ্ঞপ্তির পরেই সমস্ত সরকারি এবং সরকারপোষিত স্কুলে এই রাষ্ট্রগীত বাধ্যতামূলক করা হয়। সেই মতো পঠনপাঠন শুরুর আগে প্রার্থনা সভায় গাওয়া হচ্ছে বন্দে মাতরম। এবার মাদ্রাসাতেও গাইতে হবে এই রাষ্ট্রগীত। যদিও এহেন নির্দেশিকা নিয়ে বেশ কিছুটা বিতর্ক হয়।

সেই বিতর্ক আগেই উড়িয়ে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, ”বিকৃত ইতিহাসকে বদলের এটাই সঠিক সময়।” এহেন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিজেপি নেতা জানান, কেন্দ্রের তরফে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার তা কার্যকর করতে দেয়নি। এখন সঠিক তথ্য তুলে ধরা হবে। তবে মাদ্রাসায় প্রার্থনার সময় বন্দে মাতরম গাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে বঙ্গ বিজেপির তরফে। একইসঙ্গে সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তি পোস্ট করে অফিসিয়াল সমাজমাধ্যমে বিজেপি লিখছে, ”এই সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এক ও অভিন্ন নিয়ম প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে। আর তুষ্টিকরণ নয় বরং সবার জন্য সমান নীতি প্রযোজ্য।”

You might also like!