West Bengal

2 years ago

TMC-BJP:বুধবার কালা দিবস পালনের ডাক তৃণমূলের

TMC-BJP
TMC-BJP

 

কলকাতা, ২৮ নভেম্বর  : বুধবার কালা দিবস পালন করবে তৃণমূল। বিধানসভায় তৃণমূলের বিধায়কদের কালো পোশাক পরে আসার নির্দেশ দিল পরিষদীয় দল।মঙ্গলবারও ধরনা, পালটা ধরনায় পারদ চড়ে বিধানসভায়। একদিকে কেন্দ্রের বঞ্চনা বিরুদ্ধে ধরনা দেয় তৃণমূল। রাজ্যের দুর্নীতি নিয়ে পালটা ধর্নায় বসে বিজেপি।

বধবার কলকাতায় সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির দাবি, ১০০ দিনের কাজ-সহ নানান প্রকল্পে দেদার দুর্নীতি হয়েছে বাংলায়। রাজ্যের তরফে খরচের হিসেব দেওয়া হচ্ছে না। তাই কেন্দ্রের তরফে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এই ‘তত্ব’ প্রমাণ করতে ধর্মতলায় সভা করছে বিজেপি। সেখানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সভার দিনই পালটা ‘কালা দিবস’ পালন করবে তৃণমূল।

রাজ্যের শাসকদলের তরফে দাবি করা হয়েছে, রাজ্যের বিরুদ্ধে ষড়য়ন্ত্র করছে বিজেপি। মিথ্যে অভিযোগ আনা হচ্ছে রাজ্যের বিরুদ্ধে। আবার তারাই মিথ্যে অভিযোগ এনে সভা করছে। এরই প্রতিবাদে ‘কালা দিবস’ পালনের ডাক দিল তৃণমূল।

You might also like!