Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Train service disrupted: শক্তিগড়ে লাইনচ্যুত লোকাল, বন্ধ হাওড়া-বর্ধমান কর্ড এবং মেইন ও ডাউন লাইনে ট্রেন চলাচল

Train service disrupted in Howrah-Burdwan Section (Symbolic Picture)
Train service disrupted in Howrah-Burdwan Section (Symbolic Picture)

 

বর্ধমান ও ব্যান্ডেল, ১১ মে : দুর্ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও স্বাভাবিক হল না হাওড়া-বর্ধমান কর্ড এবং মেইন ও ডাউন লাইনে ট্রেন চলাচল। বুধবার রাতে লাইনচ্যুত হয়ে যাওয়া লোকাল ট্রেনের বগি দু’টিকে লাইন থেকে সরানোর কাজ চলছে। তবে সরিয়ে ফেলা হয়েছে মালগাড়ির বগিগুলিকে। দুর্ঘটনার জেরে রাত থেকেই দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। দুর্ঘটনার প্রভাব পড়েছে ব্যান্ডেল-হাওড়া মেন লাইনেও।

রেল সূত্রে জানা গিয়েছে, রাতে লাইনচ্যুত ট্রেন সরানোর কাজের তেমন অগ্রগতি না হলেও বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় লাইনচ্যুত লোকাল ট্রেনের বগি দু’টিকে সরানোর কাজ শুরু হয়েছে। মালগাড়ির বগিগুলিকে ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ডাউন মোকামা-হাওড়া প্যাসেঞ্জার ছেড়ে যায়। প্রায় ১০ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনার জেরে দূরপাল্লার বিভিন্ন ট্রেন দেরিতে চলছে। উত্তরবঙ্গ থেকে আসা ডাউন ট্রেনগুলিকে কাটোয়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…