Breaking News
 
WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

West Bengal

2 years ago

Road Accident:সপ্তমীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা রায়নায়, মৃত্যু ১ বাইক আরোহীর

Tragic road accident in Raina on Saptami night, death of 1 bike rider
Tragic road accident in Raina on Saptami night, death of 1 bike rider

 

বর্ধমান, ২২ অক্টোবর  : সপ্তমীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা পূর্ব বর্ধমানের রায়নায় ।গতকাল রাতে রায়নার বোকড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন ।

জানা গিয়েছে, এদিন রাত ৯টা নাগাদ একটি চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। এই ঘটনায় গুরুতর জখম হয় ২ বাইক আরোহী। স্থানীয় মানুষজন তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় এক বাইক আরোহীর।

মৃত বাইক আরোহীর নাম অর্ঘ্য সাঁতরা। আহত যুবকের নাম কৃষ্ণ রায়। দুজনেই রায়নার মুগুরা এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়িকেই উদ্ধার করেছে। আটক করা হয়েছে চারচাকার গাড়ির চালককে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে। 

You might also like!