Breaking News
 
21 July Shahid Diwas: ২১ জুলাইয়ের ফাইল খুলতেই বিস্ফোরক দাবি! ‘উসকানি ছাড়াই গুলি’, কমিশনের রিপোর্ট পড়লেন শুভেন্দু CJP leaders meet Nadda: নাড্ডার সঙ্গে মুখোমুখি বৈঠক, দাবিদাওয়া নিয়ে আলোচনার আশ্বাস; সংসদ চত্বর থেকে সরানো হল বিক্ষোভকারীদের Sukhendu Sekhar Roy Oath: বাঙালি ঐতিহ্যের বার্তা সংসদে! রাজ্যসভায় বাংলায় শপথ সুখেন্দুশেখর রায়ের Dilip Ghosh: পঞ্চায়েতে বড় নিয়োগ অভিযান, ১১ হাজার পদে চাকরির প্রক্রিয়া শুরু চলতি বছরেই, ঘোষণা মন্ত্রীর Vande Mataram Bill: ‘বন্দে মাতরম’-এর মর্যাদা রক্ষায় বড় পদক্ষেপ! জাতীয় গানের সুরক্ষায় নতুন বিল আনছে কেন্দ্র Sonam Wangchuk: সংসদে যেতে বাধা, পুলিশের কাঁদানে গ্যাস! অভিযানে যোগ দিতে চেয়ে চিঠি সোনম ওয়াংচুকের

 

West Bengal

1 year ago

Elephant: মর্মান্তিক! আলিপুরদুয়ারে হাতির হানায় সদ্যোজাত-সহ মৃত ৩

Death in elephant attack
Death in elephant attack

 

আলিপুরদুয়ার, ৩১ মে : আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের কুঞ্জনগর এলাকার সভাপতি মোড়ে বুনোহাতির হানায় এক সদ্যোজাত-সহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। বন কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে শনিবার সকাল থেকেই পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। যার ফলে ফালাকাটা থেকে কুঞ্জনগর হয়ে নয় মাইল যাওয়ার রাস্তায় যান চলালচল ব্যাহত হয়।

আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের কুঞ্জনগরের সভাপতি মোড় এলাকায় বুনো হাতির হানায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ঘটনার সময়ে ওই পরিবারের বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না। ঘরের বাইরে বিকট আওয়াজ শুনে বেরিয়ে যান মনোজ দাস (৩২)। কেউ কিছু বুঝে ওঠার আগেই তাঁকে পিষে মারে ওই দাঁতাল হাতি। ছেলের চিৎকার শুনে মা মাখন রাণি দাস (৬৫) তাঁর একরত্তির নাতনিকে কোলে নিয়ে ঘরের বাইরে পা রাখা মাত্রই বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা দাঁতাল হাতিটি তাঁকেও পিষে দেয়। একইসঙ্গে মৃত্যু হয় তাঁর কোলে থাকা ৩৬ দিনের শিশুকন্যা মানসীর।

সারারাত আতঙ্কে কাটানোর পর শনিবার দিনের আলো ফুটতেই বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোত তুলে বিক্ষোভ শুরু করেন এলাকার বাসিন্দারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে ও বাঁশ ফেলে দফায় দফায় শুরু হয় পথ অবরোধ। অভিযোগ, ওই এলাকায় প্রায় প্রতি রাতে হাতির হামলা হলেও বন দফতরের কোনও হেলদোল নেই।

You might also like!