Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Sundarbans:বছরের প্রথম দিনেই সুন্দরবনে হয়রানির শিকার পর্যটকরা

Sundarban
Sundarban

 

সুন্দরবন, ১ জানুয়ারি  : সুন্দরবনের শতাধিক বোটের (জলযান) লাইসেন্স বাতিল হওয়ায় নতুন বছরের প্রথম দিনেই হয়রানির শিকার সুন্দরবনে আগত পর্যটকরা। এক হাজারের বেশি পর্যটক আটকে রয়েছে সুন্দরবনের পাখিরালয়, ঝড়খালি, কৈখালী সহ একাধিক পর্যটন কেন্দ্রে। রাজ্যের বিভিন্ন প্রান্ত তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরবন ভ্রমণে আগত পর্যটকরা হেনস্থার শিকার হচ্ছেন সকাল থেকে। সুন্দরবন ট্যুরিস্ট বোট ওনার্স অ্যাসোসিয়েশন এর তরফ থেকে সোমবার সকাল থেকে সমস্ত জলযান বন্ধ রাখা হয়েছে সুন্দরবন ভ্রমণের অনুমতি পাওয়ার দাবিতে। এই ঘটনায় এদিন সকাল থেকেই হয়রানির শিকার হচ্ছেন পর্যটকরা।

আন্দোলনকারীদের দাবি, জেলা পরিষদের তরফ থেকে প্রতি বছর ডিসেম্বর মাসে এই বোট গুলিকে অনুমতি দেওয়া হয়। কিন্তু সপ্তাহে দুদিন এই অনুমতি দেওয়া হয়। সুন্দরবনের ৮৫০ র বেশি বোট রয়েছে। কিন্তু এবার জেলা পরিষদের অফিসে সঠিক ভাবে অনুমতি না মেলায় ১০০ র বেশি বোট অনুমতি পায়নি। এই বোটগুলি জেলা পরিষদের অনুমতি না পাওয়ায় বণ দফতর এদিন সকাল থেকেই সেগুলির ই টি এস অনলাইনে বন্ধ করে দিয়েছে। ফলে এই বোট গুলিতে যে সমস্ত পর্যটকরা বেড়াতে এসেছেন তারা সুন্দরবন ভ্রমণের সুযোগ পাচ্ছেন না। তাই পর্যটকরা যারা নতুন বছরের প্রথম দিনে সুন্দরবন ভ্রমণে এসেছেন তারা যাতে সকলেই সুন্দরবন ভ্রমণের সুযোগ পান সেই দাবিতেই এই বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।


You might also like!