Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Madhyamik exam result:১৯ মে প্রকাশিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফল, উৎকণ্ঠার মধ্যে ছাত্র-ছাত্রীরা

Madhyamik exam result
Madhyamik exam result

 

কলকাতা, ১৮ মে : প্রতীক্ষা এবার শেষ হতে চলেছে, ১৯ মে (শুক্রবার) প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল। শুক্রবার সকাল ১০টা থেকে ফলঘোষণা শুরু হবে। প্রথমে পর্ষদের সাংবাদিক বৈঠক, তার পর হবে ফল ঘোষণা। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ মার্চ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, মে মাসে ফলপ্রকাশ করা হবে। সেই অনুযায়ী ১৯ মে ফল প্রকাশিত হতে চলেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষা ফল জানানো হবে। মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এ গিয়ে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। জীবনের প্রথম বড় পরীক্ষার ফল ঘোষণার আগে যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে ছাত্র-ছাত্রীরা।

২০২২ সালের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে। গতবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫। সেখানে এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮। এবার ছাত্রের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন। ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১। পর্ষদের দাবি, করোনাভাইরাস মহামারীর কারণে এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।








শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…