Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

Khanakul Clashes: তৃণমূল এজেন্টের বাড়িতে ইট বৃষ্টির অভিযোগ বিজেপির দিকে

TMC alleges BJP pelted bricks at agent's home
TMC alleges BJP pelted bricks at agent's home

 

আরামবাগ , ৫ মে : খানাকুলে নির্বাচনের ফল ঘোষণার পর ফের উত্তেজনা ছড়াল। এলাকায় তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও ইট ছোঁড়ার অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে খানাকুলের কৃষ্ণনগর এলাকায় তৃণমূল কর্মী অর্নব সরকারের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমাবাজি চালায় বলে অভিযোগ। শুধু বোমা নয়, বাড়ির দিকে ইটও ছোড়া হয় বলে দাবি করেছেন অর্নব ও তাঁর পরিবারের সদস্যরা। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগের তীর উঠেছে বিজেপির দিকে। যদিও এই বিষয়ে বিজেপির তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, অর্নব সরকার সদ্য পরাজিত তৃণমূল প্রার্থী পলাশ রায়ের কাউন্টিং এজেন্ট হিসেবে আরামবাগের গণনা কেন্দ্রে উপস্থিত ছিলেন। অভিযোগ, ফল ঘোষণার পর তিনি বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই এই হামলার ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

You might also like!