Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

2 years ago

Rain Forecast: ধেয়ে আসছে ঝড়! বীরভূমসহ ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস

Rain & Storm forecast in Bengal (File Picture)
Rain & Storm forecast in Bengal (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সতর্কতা। কিছু জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। সেখানে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়, আজই তুমুল বৃষ্টি বীরভূম সহ ৬ জেলায়। 

রবিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় বঙ্গের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আর এর জেরেই আগামী তিন দিন দক্ষিণঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে দুর্যোগের সম্ভাবনা।

সোমবার পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলিতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এদিন বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

You might also like!