West Bengal

2 years ago

Recruitment Case:সরিয়ে দেওয়া ইডি কর্তাকে নিয়ে হবে রুদ্ধদ্বার শুনানি

Justice Amrita Singh
Justice Amrita Singh

 

কলকাতা, ১৩ অক্টোবর : নিয়োগ মামলায় ইডির সহকারী অধিকর্তা মিথিলেশকুমার মিশ্রকে এ ড়াজ্যের সব মামলা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিংহ। এই নির্দেশ পুনর্বিবেচনা করার জন্য হাই কোর্টে আর্জি জানিয়েছিল ইডি। সেই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার বিচারপতি সিংহ জানিয়েছেন, রুদ্ধদ্বার শুনানি হবে।

গত ২৯ সেপ্টেম্বর মিথিলেশকুমার রাজ্যের সমস্ত মামলার তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিংহ। তার আগে ২৫ সেপ্টেম্বর এই মামলায় বিচারপতির ভর্ৎসনার মুখে পড়েন মিথিলেশ। হাই কোর্টের নির্দেশে তৃণমূল সাংসদ অভিষেকের সম্পত্তির বিবরণ আদালতে জমা দিয়েছিল ইডি।

সেই বিবরণ নিয়েই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সিংহ। ইডির বিশেষ তদন্তকারী দল (সিট)-এর প্রধান আধিকারিক মিথিলেশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিচারপতি তাঁর কাছেই জানতে চান, ‘‘আপনি কি তদন্ত থেকে অব্যাহতি চান?’’ সেখানেই তিনি থেমে থাকেননি। কেন মিথিলেশের কাজে তিনি অসন্তুষ্ট, তার ব্যাখ্যাও দেন বিচারপতি।

এর পরেই ইডিকে বিচারপতি সিংহ নির্দেশ দিয়েছিলেন, রাজ্যের সমস্ত মামলা থেকে যেন সরিয়ে দেওয়া হয় ইডির সহকারী অধিকর্তাকে। বৃহস্পতিবার সেই ইডি কর্তা আবার ফিরে আসেন বিচারপতির এজলাসে। বার বার আদালতের ভর্ৎসনার মুখে পড়েও তিনি আদালতে আর্জি জানান, নিয়োগ মামলার তদন্ত থেকে তাঁকে সরিয়ে দেওয়া হলেও রাজ্যের অন্য মামলাগুলির দায়িত্ব থেকে তাঁকে সরানো না হয়।


You might also like!