West Bengal

2 years ago

Mamata Banerjee: উত্তরবঙ্গের সভা থেকে উচ্চ মাধ্যমিকের কৃতির পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলার মুখ্যমন্ত্রী এবার উচ্চমাধ্যমিকের ছাত্রীর পাশে।  জলপাইগুড়ি জেলায় প্রচারে গিয়ে অন্তত এমনই আশ্বাস দিলেন তিনি। মঙ্গলবার জলপাইগুড়ি জেলায় প্রচারে গিয়ে উত্তরবঙ্গ থেকে স্কুলের পরীক্ষায় সাফল্য অর্জনকারীদের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, এ বছর আলিপুরদুয়ার থেকে চারজন উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নেয়। তাক লাগানো ফল করে কামাখ্যাগুড়ি গার্লস হাইস্কুল। 

পিয়ালী দাস ও সহেলি আহমেদ এবারের মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন। তাঁরা কামাখ্যাগুড়ি গার্লস হাইস্কুলের ছাত্রী। পিয়ালীর প্রাপ্ত নম্বর ৪৯৪, সহেলির নম্বর ৪৯১।  বক্তৃতার মাঝে সহেলির নাম উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পড়াশোনার ক্ষেত্রে কোনও অসুবিধা হলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানানো কথা বলেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, "কামাখ্যাগুড়ি মেয়ে তৃতীয় হয়েছে। যদি পড়াশোনার কোনও অসুবিধা হয়, আমি সবটা দেখে দেব।" এদিন পঞ্চায়েত নির্বাচনের প্রচারের মাঝে শিক্ষা ক্ষেত্রে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার জন্য রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।


You might also like!